ঢাকাThursday , 3 March 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্বগাথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক এক আলোচনা সভা ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৫টায় ঈশ্বরদী পৌরসভার আয়োজনে  শহরের পুরাতন বাস স্ট্যান্ডের মাহবুব আহমেদ স্মৃতি মঞ্চে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা হাবিুবল ইসলাম হব্বুল, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তহুরুল ইসলাম মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমি প্রমূখ।

আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু ও কাউন্সিলর আমিনুর রহমান।