ঢাকাSunday , 1 November 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বজ্রপাতে একসঙ্গ ৬ জনের মৃত্যু

Link Copied!

পাবনার সদর উপজেলার মালঞ্চিতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকেলে বিলে কয়েকজন মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তাঁরা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।