ঢাকাSunday , 1 November 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পিপিবি এক্সপোতে গ্র্যান্ড উইনার ঈশ্বরদীর আমির হামজা সাগর

Link Copied!

প্রতিনিধি দেশের বিভিন্ন জেলার প্রায় ৮০০ পেশাদার ফটোগ্রাফির অংশগ্রহণে আয়োজিত পিপিবি এক্সপো ২০২৬-এ গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর তরুণ আলোকচিত্রী আমির হামজা সাগর। একই প্রতিযোগিতায় ওয়েডিং ফটোগ্রাফি বিভাগেও প্রথম স্থান অর্জন করেছেন তিনি। তাঁর এ সাফল্যে ঈশ্বরদীর ফটোগ্রাফি অঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
গত ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সাগরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রফেশনাল ফটোগ্রাফারস অফ বাংলাদেশ (পিপিবি) নামের একটি প্ল্যাটফর্ম এ এক্সপোর আয়োজন করে।
আমির হামজা সাগর ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। প্রায় নয় বছর ধরে তিনি একটি প্রতিষ্ঠানে ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। বর্তমানে সেখানে সিনিয়র ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।