ঢাকাTuesday , 15 October 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের শপথ দুপুরে

Link Copied!

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সভাপতি ও সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেবেন।
নবনিযুক্ত সভাপতি হলেন—অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। সদস্যরা হলেন—ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. নাজমুল আমীন মজুমদার।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, দুপুর ১২টায় তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।