ঢাকাWednesday , 9 October 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের সাথে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বিকেলে শহরের আলহাজ্ব মোড়স্থ দারুস সালাম ট্রাষ্ট ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পাবনা জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত উপজেলা আমীর অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দীন নাসিম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম, প্রধান শিক্ষক আব্দুল হাই, লোকমান হুসাইন প্রমুখ।