ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  • অন্যান্য

বিএসআরআইতে গবেষনা সম্প্রসারন কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
আগস্ট ২০, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটে   (২০-২১ আগষ্ট ) দুইদিন ব্যাপী গবেষনা সম্প্রসারন কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইন্সটিটিউট এর নবাগত নারী মহাপরিচালক ড. ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন, বিএসআরআইয়ের প্রাক্তন মহাপরিচালক ড.এবিএম মফিজুর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএসআরআইয়ের প্রাক্তন পরিচালক (গবেষনা) মোঃ আব্দুল জব্বার ।

বিএসআরআইয়ের বর্তমান পরিচালক (গবেষনা) ড.কুয়াশা মাহমুদ কর্মসালায় স্বাগত বক্তব্য প্রদান করেন । এ সময় মঞ্চে উপবিষ্ঠ ছিলেন-ড.কাজী আফজাল হোসেন,পরিচালক (ক্রপস),ডিএই,খামার বাড়ি,ঢাকা ।  ড. এ কে এম,এমদাদুল হক,উপচিব এবং পরিচালক ( ইক্ষু উন্নয়ন ও গবেষনা ) বিএসএফআইসি,ঢাকা,অধ্যাপক নাছরিন আক্তার আইভি,বিএসএমআরএইউ,সালনা গাজিপুর। ২দিনব্যাপী কর্মশালায় দেশের বিভিন্ন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ,বিএসআরআইয়ের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ,প্রশিক্ষন বিভাগের পরিচালক কৃষিবিদ হাসিবুর রহমান রঞ্জু এবং কৃষিবিদ আবু তাহের সোহেলসহ পার্বত্যঅঞ্চল ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল আখ চাষি,মৌ চাষি,স্টেভিয়া চাষি এবং মিষ্টি জাতীয় ফসল উৎপাদনের সাথে জড়িত কৃষক, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

কর্মশালায় বক্তারা বলেন-ভাল আখ চাষ করাই হচ্ছে আমাদের লক্ষ্য । সেই লক্ষ্যে লাগবে ভাল ও উন্নত আখ বীজ, যেটা যে কোন পরিবেশে বেড়ে উঠতে পারে ।  সে রকম বীজ হিসেবে ঈশ্বরদী-৫৪ জাতের আখকে সামনে নিয়ে আসার দাবী জানিয়ে এবং  আখের সাথে সাথী ফসল হিসেবে কৃষকের আয় বাড়ানোর জন্য  পিঁয়াজ,কচু,মশুর,মুগ চাষ করতে উৎসাহিত করেন। সাথী ফসল চাষ করলে কৃষক সাবলম্বি হবে এবং পরিবারে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে বলেও মন্তব্য করেন ।