ঢাকাSaturday , 17 August 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগের হামলায় আহত সাংবাদিকদের দেখতে যান জামায়াত নেতা তালেব মন্ডল

Link Copied!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পূর্ব আন্দোলনের সময় সংবাদ সংগ্রহের মূহুর্তে ঈশ্বরদীর দাশুড়িয়াতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় আহত হন দুই সাংবাদিক ।

আহত দুই সাংবাদিককে ১৩’আগষ্ট মঙ্গলবার সকালে তাদের বাড়িতে দেখতে গিয়ে জামায়াতে ইসলামীর পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এ সময় তাদের প্রতি সমবেদনা জানান ।

হামলায় আহত সাংবাদিকরা হলেন-ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুরস্থ মোহনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মো. হুজ্জাতুল্লাহ হীরা ও দাশুড়িয়া কলেজপাড়ার মাই টিভির ঈশ্বরদী প্রতিনিধি মো. আলিফ হাসান।

উল্লেখ্য, গত ৩ আগষ্ট উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সহ বিভিন্ন কর্মসূচী চলছিল। সে সময় সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরা ও আলিফ হাসান তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালালে ওই দুজন সাংবাদিক সেই হামলার ফুটেজ সংগ্রহ করা কালে তাদের উপরও হামলা চালায় ও ক্যামেরা ভাংচুর করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন, সেখানেই তারা চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক আবু তালেব মন্ডলের সাথে ছিলেন দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ্ খান,অনলাইন নিউজ পোর্টাল জাগরণ নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক মুঃ ওহিদুল ইসলাম সোহেল, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা’র স্টাফ রিপোর্টার জামিলুর রহমান সবুজ ও মো. আজাদ হোসেন।

Uncategorized সর্বশেষ