ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  • অন্যান্য

মাওলানা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
আগস্ট ১৭, ২০২৪ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ববরেণ্য মোফাচ্ছিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল স্কুল এন্ড কলেজ মাঠ,চররুপপুর জিগাতলা,যুক্তিতলা, ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী,কোলেরকান্দি বটতলা, মুলাডুলির ঢুলটি হাট,সাড়া ইউনিয়নের মাঝদিয়া মাদ্রাসা মাঠ সহ ঈশ্বরদীর বিভিন্ন স্থানে এসব মাহফিল অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদীর বাঘইলে আলোচনা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা সহ-সেক্রেটারি আবু সালেহ মো. আবদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার প্রকাশনা ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, পাকশী ইউনিয়ন আমির ইবনুল কাইসার রাজ, বাঘইল কাদিপাড়া জামে মসজিদের ইমাম মো. ইউনুস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদী ইপিজেড গেট আল বারাকা জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ।

ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মো. নজরল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি গোলাম রাব্বানী খান জুবায়ের।

মুলাডুলি ইউনিয়নের ঢুলটি হাট প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ।

উল্লেখ্য, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী  ২০২৩ সালের ১৪ আগষ্ট রাত ৮টা ৪০ মিনিটে তিনি রাজধানী ঢাকার বিএসএসএমইউ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।