কোটা সংস্কার আন্দোলনের মাধমে ছাত্র-জনতার গণঅভূত্থানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট সোমবার বিকেলে মিছিলটি শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু করে ঈশ্বরদী রেলগেটস্থ বাস টার্মিনাল এলাকা পদক্ষিণ শেষে আলহাজ্ব মোড়ে এসে সমাবেশ করে।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। ঈশ্বরদী উপজেলা আমির ড. মো. নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর আমির মো. গোলাম আজম, জামায়াত নেতা ডা. মুনসুর রহমান প্রমুখ । বিজয় মিছিলে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
