ঢাকাTuesday , 16 July 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চানখারপুলে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
রাজধানীর ঢাকার চানখার পুলে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের অবস্থান থেকে করা গুলিতে আন্দোলনরত ৪ শিক্ষার্থী গুলিবদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।