ঢাকাTuesday , 16 July 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত

Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।