নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে গত ১০ জুলাই বুধবার কৃষিমন্ত্রনালয় গবেষনা-৩ অধিশাখার আদেশে কৃষি বিজ্ঞানী ড.ফেরদৌসী ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে । মন্ত্রনালয়ের উপসচিব মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এই তথ্য জানা গেছে ।
ড.ফেরদৌসী ইসলাম গাজিপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বারি) এর পরিচালক (সেবা ও সরবরাহ) এর দায়িত্বে ছিলেন । তিনি সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউট এর সদ্য বিদায়ী মহাপরিচালক ড. ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন । ড,ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি কৃষি গবেষনা ইনষ্টিটিউটে থাকাকালীন সময়ে নিজস্ব গবেষনায় সবজির ১টি নতুন জাত উদ্ভাবন করেন এবং প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
তিনি ১৯৯০ সালে পাবনায় কৃষি গবেষনা ফার্মে কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন । চাকুরী জীবনে তিনি কৃষি গবেষনার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৪ জুলাই রবিবার ২০২৪ইং সাল হতে ঈশ্বরদীস্থ সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউটে মহাপরিচালকের দায়িত্ব বুঝে নেন ।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের নবনিযুক্ত মহাপরিচালক ড.ফেরদৌসী ইসলাম এর বিএসআরআইতে শুভাগমন উপলক্ষ্যে পরিচালক (গবেষণা),পরিচালক (টিওটি),সকল বিভাগীয় প্রধানগণ,বিজ্ঞানী,কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকদের পক্ষ থেকে তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে বরণ করা হয় ।
