কোটাবিরোধী আন্দোলনে কোনো যুক্ত নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কোটা বাতিলের জন্য আন্দোলন করায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা কোটা বাতিল করেছিলাম। কিন্তু এতে লাভ কী হলো। অনেক মেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। অনেক জেলার মানুষও বঞ্চিত হয়েছে। এরকমই একজন মামলা করেছে।” এসময় পেনশন আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদদেরও সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য,কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সে আন্দোলন রাজধানী থেকে এবার ছড়িয়ে পড়ছে সারাদেশে। আজ রবিবার সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হবে, শিক্ষার্থীরা যার নাম দিয়েছেন ‘বাংলা ব্লকেড’।
