ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনা সুগার মিলের সামনে নিয়ন্রন হারিয়ে প্রাইভেট কারে আটকে ৫ জনের মৃত্যু

জয়পত্র ডেস্কঃ
জুলাই ৪, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীর দাশুড়িয়া-পাবনা মহাসড়কে পাবনা সুগার মিলের সামনে এবং দাশুড়িয়া পল্লী বিদ্যুত অফিসের প্রাচীর সংলগ্ন স্থানে আজ (৪ জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্রন হারিয়ে প্রাইভেটকারে আটকে দাশুড়িয়া আজমপুর গ্রামের ৪জন এবং ভাড়ইমারী গ্রামের ১জনের করুণ মৃত্যু হয়েছে । প্রাইভেট কারের নম্বর ঢাকা- মেট্টো গ-২২-২০৭৮।
দাশুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ্ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়,দাশুড়িয়া আজমপুর নিবাসী তরুন প্রাইভেটকার চালক বিজয় ঢাকার একটি ফার্মের গাড়ি চালাত । ছুটি পেয়ে গাড়ি নিয়ে বাড়িতে আসলে গ্রামের বন্ধু-বান্ধব বিজয়ের কাছে বায়না ধরে গাড়ি চড়বার জন্য । রাতেই বিজয়ের ঢাকায় ফিরে যাওয়ার কথা থাকায় বিজয় প্রিয় বন্ধু ও স্বজনদের আবদার মিটাতে গাড়িতে ঠাসাঠাসি করে ৭জনকে নিয়ে পাকশী-দাশুড়িয়া ঘুরাঘুরি শেষে ১২০ মাইল গতিতে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয় । হটাৎ পথিমধ্যে পাবনা চিনিমিলের সামনে পাবনা পল্লী বিদ্যাতের খুটিতে সজোরে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে খুটি ও পাশাপাশি থাকা মেহগনি গাছের মাঝখানে আটকে যায় । এসময় গাড়িতে আটকা পড়ে ঘটনাস্থল্বে ৩জন মারা যায় এবং বাকি ১জন ঈশ্বরদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং শাহিদ (২০) পিতা- জাপান ও নাইম (১৮) পিতা সুজন,নামে দুজনকে মূমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান,হাসপাতাল ও ফায়ার সার্ভিসসূত্রে প্রাপ্ত তথ্যে নিহতদের পরিচয় জানা গেছে । নিহতরা হল-১। গাড়ি চালক,বিজয় (২২) পিতা-আনোয়ার কবি ২। মোঃ শিফাত (১৭) পিতা মাছুম ৩। মোঃ জিহাদ (১৭) পিতা রেজাউল ৪।মোঃ শিশির (১৭) নানা-মোতালেব হোসেন,সর্বসাং-দাশুড়িয়া আজমপুর। ৫।শাওন (১৭) পিতা-ওয়াজ আলী,দাশুড়িয়া ভাড়ই মারী ।
দাশুড়িয়ায় স্মরণকালের বড় দূর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারীতে দাশুড়িয়ার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলায় দাশুড়িয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে ।