ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদীতে কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

জয়পত্র ডেস্কঃ
জুন ২৩, ২০২৪ ৭:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।।
ঈশ্বরদীতে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে তপু হোসেন (১৪) নামে এক কিশোর হত্যার ঘটনা ঘটেছে। ২২ জুন শনিবার সন্ধ্যায় উপজেলার মশুরিয়াপাড়া এলাকার অরন্য ছাত্রাবাসের ৩য় তলা থেকে নিহত তপুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত ১৬ জুন ঐ কিশোর কে নিখোঁজ উল্লেখ করে নিহতের মা (মজিরন বেগম) ঈশ্বরদী থানায় একটি সাধারন ডায়রী করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে মরদেহের খোঁজ পান। নিহত তপু ঐ এলাকার রিক্সা চালক আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, ঈদের দুইদিন আগে মাদক সেবন নিয়ে তপুর সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েকজন যুবকের। পরে তারা কৌশলে ডেকে নিয়ে তপুকে হত্যা করে। হত্যার পর লাশ কয়েক টুকরো করে বস্তাবন্দি করে উল্লেখিত ঐ ছাত্রাবাসের ৩০৫ নং রুমের একটি ট্যাংকের মধ্যে রেখে পালিয়ে যায়। এর আগে নিখোঁজের পরদিন হত্যাকারীরা তপুর বাবার মুঠোফোনে কল দিয়ে বিকাশে টাকা দাবী করেন। বিকাশে টাকা আদান প্রদানের সূত্র ধরেই পুলিশ সন্দেহ করে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে নিহত তপুর লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান ,বিষয়টি নিয়ে নিবিড়ভাবে তদন্ত চলছে ,তদন্ত প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারন জানা যাবে ।