ঢাকাWednesday , 19 June 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে নতুন সূচিতে অফিস-আদালত

Link Copied!

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (১৯ জুন)বুধবার থেকে খুলছে সরকারি অফিস। এছাড়া খুলবে ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। একই সঙ্গে আজ থেকে বদলে যাচ্ছে সরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি।
নতুন সময়সূচি অনুযায়ী সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে, ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিসসূচি নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকেই নতুন অফিসসূচি কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা।