ঢাকাFriday , 24 May 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান মৃত্যু বরণ করেছেন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদীর কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের পরিদর্শক (এসআই) মিজানুর রহমান(৪৫) বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাহ রাজশাহীতে দায়িত্ব পালনকালে মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৮ মে শনিবার সকাল ৭টায় রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসআই মিজানুর রহমান ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবির ভাই। তার অকালে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সফল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমদেনা জানান।
আজ ২৪ মে শুক্রবার তার গ্রামের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।