নিজস্ব প্রতিনিধি।।নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এমদাদুল হক রানা সরদারকে কেন তার প্রার্থীতা বাতিল করা হবেনা তা জানাতে স্বশরীরে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।
ইসির উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তলবের কথা জানানো হয়েছে। এ ব্যাপারে
এমদাদুল হক রানা সরদার বলেন, “নির্বাচন কমিশন যেহেতু আমাকে ডেকেছে, আমি অবশ্যই সেখানে যাব।”
তৃতীয় ধাপে ২৯ মে ঈশ্বরদীতে ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।
গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আগে আচরণবিধি ভঙ্গ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।।
দ্বিতীয় দফায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাতিল হয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা। ভোটের দুই দিন আগে হাই কিম আদেশে তিনি সেই প্রার্থিতা ফিরে পান।
