ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  • অন্যান্য

সাংবাদিক মজিবরের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মে ১৫, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । দৈনিক উন্নয়নের কথার বার্তা সম্পাদক সাংবাদিক মজিবর রহমান খানের উপর গত ১৪ মে রাতে আলহাজ্ব মোড়স্থ মধ্য অরনকোলা ক্যাম্পে রেনু গং ইট দিয়ে নাকে মুখে ও চোখে আঘাত করে আহত করে । এসময় রেনু গং উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টুর মটরসাইকেল প্রতিকের কোন পজেটিভ নিউজ না করার হুমকি প্রদান করে এবং আচমকা পেছন থেকে এলোপাতারী মারপিট শুরু করে মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে নাকে মুখে ও চোখে ইট দিয়ে আঘাত করে । বর্বোরোচিত ও সন্ত্রাসী এ হামলার প্রতিবাদে আজ ১৫ মে বুধবার সকালে ঈশ্বরদী রেলগেটে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন এর পরিচালনায় রেলগেট তেতূল তলায় আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন-ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক,প্রকাশক এবং বাসস ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক আবুল হাশেম,ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক আলমাস আলী,ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকায়ন পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান বাবলু,ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও একতা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি কমরেড আহসান হাবিব,ঈশ্বরদী প্রেসক্লাবের সদস্য ও সময়ের ইতিহাস পত্রিকার নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান শিপন,জাগ্রত সকাল নিউজ পোর্টালের সম্পাদক, দৈনিক মনিং গ্লোরী ও আমার সংবাদ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সবুজ দেওয়ান ও ফেসবুকে প্রিয় ঈশ্বরদী গ্রুপের এডমিন লাবলু বিশ্বাস প্রমুখ ।
এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও স্ব-কাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান,দপ্তর সম্পাদক,দৈনিক কালবেলার ঈশ্বরদী প্রতিনিধি ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম রিংকু,এশিয়ান টিভির প্রতিনিধি রাসেল,বিজয় টিভির ফটোসাংবাদিক হাবিব ও সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস উপস্থিত ছিলেন ।
এ ছাড়াও মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু,গাজী টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হিরা ও রাজধানী টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গির হোসেন প্রমুখ ।
মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক মজিবরের উপর হামলাকারী যত ক্ষমতাধর ও শক্তিশালীই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন । অন্যথায় আরো কঠোর কর্মসূচি ও আন্দোলনের ঘোষনা দেন ।