নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদীতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল-গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৪ মে মঙ্গলবার সকালে ঈশ্বরদীর এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামের ধান-চাল-গম সংগ্রহ অভিযান উদ্বোধন করেন গালিবুর রহমান শরীফ এমপি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ । ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম,ঈশ্বরদী এলএসডি গোডাউনের এসএমও মাহফুজ-আল-আসাদ,মুলাডুলি খাদ্যগুদামের সহকারি ম্যানেজার আব্দুল হান্নান,চাউল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার,সাধারন সম্পাদক শামসুল আলম বিশ্বাস,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএমও মাহফুজ-আল-আসাদ জানান,চলতি বোরো মৌসুমে দুটি গুদামে সরবরাহের জন্য মোট ১৬.৫৩৯ মেট্রিক টন চাল,২৭৯ মেট্রিকটন ধান ও ৩৬৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার এবার ৪৫ টাকা কেজি দরে চাল, ৩২ টাকা কেজি দরে ধান ও ৩৪ টাকা কেজি দরে গম ক্রয়ের দাম নির্ধারন করেছেন।
