ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদী পৌরপরিষদের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলন

জয়পত্র ডেস্কঃ
মে ১১, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী পৌরপরিষদের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে ৯ মে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল হাশেম। লিখিত বক্তব্যে তিনি বলেন,দীর্ঘদিন ধরেই কামরুজ্জামান সিরাজ নামে এক ব্যক্তি পৌর এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখলসহ নানা ধরনের অনিয়ম করে আসছে। পৌর এলাকায় জমিতে বাড়িঘর নির্মাণ করতে হলে তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে কোন কার্যক্রম করতে দেওয়া হয়না। কেউ তার বিরুদ্ধে কথা বললে দেওয়া হয় হয়রানী মূলক মামলা । এ পর্যন্ত প্রায় ৪০ টির বেশি মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে । এ সময় কামরুজ্জামান সিরাজকে দ্রুত গ্রেপ্তাদের করার দাবী জানানো হয়।
এতে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ফিরোজা বেগম,সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু,জাহাঙ্গীর হোসেন,আমিনুল ইসলাম, ওয়াকিল আলম,আব্দুল লতিফ মিন্টু,আবু জাহিদ উজ্জ্বল ও ইউসুফ আলী প্রধান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত কামরুজ্জামান সিরাজের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । মেয়র ইছাহকের নির্দেশে হাশেম কমিশনার মেয়রের চামচামি করে তারই এজেন্ডা বাস্তবায়ন করছে । এখানে অন্যান্য কাউন্সিলররা খেলার পুতুল মাত্র এবং উল্টো মেয়র ও তার গংরা আমার জমি জোর করে দখল করে রেখেছে । আমি প্রতিবাদ করেছি তাই আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে ।