নিজস্ব প্রতিনিধি ।। শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২৯ এপ্রিল সোমবার সকালে ঐতিহ্যবাহী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঈশ্বরদী উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়,৫টি কলেজ ও ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁড়া মাড়োয়ারি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহিন,ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,ঈশ্বরদী সরকারি কলেজের প্রভাষক মোঃ জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আরিফুল ইসলাম। প্রতিযোগিতায় দেশাত্ববোধক গান,আবৃত্তি,নৃত্য,বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
