২৭ এপ্রিল শনিবার রাতের কোন এক সময় ঈশ্বরদী বাজারের খন্দকার মার্কেটে গভীর রাতে তালা ভেঙে চার দোকানে চুরি হয়েছে । পরের দিন রবিবার সকালে দোকানদাররা তাদের দোকান খুলতে এসে দেখতে পান তাদের দোকানের তালা ভাঙ্গা এবং দোকানের সার্টার খোলা অবস্থায় রয়েছে। মার্কেটের নীচ তলায় চুরি হওয়া দোকানগুলো হচ্ছে-জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক, কাজল এবং মোখলেছ এর দোকান। চারটি দোকানই প্লাস্টিক সামগ্রী এবং কোকারিজের দোকান বলে জানা যায়। মার্কেটের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, দোকান গুলো থেকে বেশিরভাগই নগদ টাকা চুরি হয়েছে । চুরির ঘটনা অবগত করতে বণিক সমিতির নেতৃবৃন্দকে খবর দেওয়া হয়েছে । এ বিষয়ে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু চুরির বিষয়ে কোন মন্তব্য করেননি।
