নিজস্ব প্রতিনিধি । উত্তরবঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ পাবনা জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ঈশ্বরদী-আটঘরিয়া আসন থেকে ৫বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ভূমি মন্ত্রী কিংবদন্তী নেতা প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী ২ এপ্রিল মঙ্গলবার পালন করা হয । এ উপলক্ষে একযোগে ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডার গ্রামের বাড়িতে বাদ যোহর ছোট ভাই ও লক্ষিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, পারিবারিক কবরস্থানে সমবেত হয়ে কবর জিয়ারত এবং সমবেতদের মাঝে ইফতারি বিতরন করা হয় ।
অপরদিকে বাদ আছর ঈশ্বরদী শহরের আলীবর্দি রোডের বাড়িতে মরহুমের প্রিয় সন্তান গালিবুর রহমান শরীফ এমপির উদ্যোগে ঈশ্বরদী-আটঘরিয়ার হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দোয়া মাহফিল,মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারনমূলক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সদ্য সাবেক এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মখলেসুর রহমান মিন্টু, ভারপ্রা্প্ত উপজেলা চেযারম্যান আব্দুস সালাম খান,উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ,ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা,আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন,আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভির ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) টিএম রাহসিন কবির,সলিমপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বকুল সরদার,জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার,সাবেক সদস্য সাইফুল আলম বাবু মন্ডল,শফিউল আলম বিশ্বাস,মুক্তিযোদ্ধা আকরাম আলী খান,হবিবুল ইসলাম হব্বুল,গোলাম মোস্তফা চান্না মন্ডল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ঈশ্বরদী-আটঘরিয়ার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক,যুবলীগ,স্বেচ্ছাসবকলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি ও প্রয়াত মন্ত্রীর ছোট ছেলে শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের অগনিত নেতা কর্মী ও সমর্থকবৃন্দ সু-শৃঙ্থলভাবে উপস্থিত হাজার হাজার জনতার হাতে ইফতার সামগ্রী তুলে দেন ।
এসময় গালিবুর রহমান শরীফ এমপি তার সংক্ষিপ্ত বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণ করে বলেন,আমার পিতার জন্য আপনারা শুধু দোয়া করবেন,মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পিতার আদর্শ অনুসরন করে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি ।
শেরশাহ রোড কুবা মসজিদের ঈমাম ও অরনকোলা নুরানিযা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ ওয়ালিউল্লাহ ।
