প্রতি বছরের মতো নানা আয়োজনে মধ্যদিয়ে ঐতিহাসিক মাধপুর দিবস পালন করা হয়েছে । ২৯ মার্চ শুক্রবার বিকেলে ঐতিহাসিক মাধপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয় । এসময় জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিচারণ মূলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরিফ।
মাধপুর স্মৃতি যাদুঘরের সভাপতি সাজেদুল ইসলাম নিলুর সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন-পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হীরক হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, মাধপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ,আমজাদ হোসেন,স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম,আতিয়ার রহমান ভোলা, কিতাব আলী, সাইদার রহমান, দাপুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে ঈশ্বরদীর মাধপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী।
আজ মহান ২৯ মার্চ। এই দিনে পাক হানাদার বাহিনীর সংগে মাধপুর রনাঙ্গনে প্রতিরোধ যুদ্ধে শহীদ হয়ে ছিলেন পাকশী অন্চলের ছাত্র জনতা। বীর মুক্তিযোদ্ধা শহীদ হাবিবুর রহমান রাজু, রাজ্জাক, ওহিদ, নবাব ,নুরু। তাঁদের প্রতি গভীর শ্রোদ্ধা।
এদের মধ্যে শহীদ রাজু,। কাজেই সে হিসেবে দিবসটিকে অনেকে শহীদ রাজু দিবস হিসেবেও অভিহিত করে থাকেন।
