নিজস্ব প্রতিনিধি । ২৩ মার্চ শনিবার রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করে র্যা ব,পাবনা-১২। তাদের বিরুদ্ধে রাস্তাঘাট ও অলিগলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই,মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃতরা হলো-ঈশ্বরদীর কাচারিপাড়ার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭), পূর্বটেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন (১৭)।
র্যা ব-১২ এর কমান্ডার মেজর মো. এহতেশামুল হক জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর শহরের স্টেশন সংলগ্ন মালগুদাম এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অনুসন্থানে জানা গেছে,আটককৃতদের কেহই কিশোর গ্যাংয়ের সদস্য নয়,তারা প্রত্যেকেই দরিদ্র পরিবারের সন্তান এবং বিভিন্ন হোটেল,রেস্তোরা ও দোকাণ কর্মচারী ।
পরে র্যা ব কমান্ডার প্রাথমিক জিজ্ঞাবাম শেষে তাদের পিতা-মাতার জিম্মায় ছেড়ে দেন এবং ভুল তথ্যে দুঃখ প্রকাশ করেন ।
