ঢাকাSaturday , 23 March 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ডিসিদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ ইসির

Link Copied!

ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রত্যেক জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে প্রার্থীদের বাদ পড়া মনোনয়ন ফিরে পেতে ডিসিদের কাছে আবেদন করতে হবে প্রার্থীদের।
নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল শুনানির জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে আপিল শুনানি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশন উপজেলা নির্বাচন চারটি ধাপে করার পরিকল্পনা করেছে। সেই হিসাবে প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ৮ মে, দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ২৯ মে ও সর্বশেষ চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে।
চার ধাপের নির্বাচনে প্রথম ধাপের ১৫২ পরিষদের নির্বাচনের তফসিল গত বৃহস্পতিবার ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।