ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ২য় অর্ধবার্ষিকীতে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা-২০২৪ অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১৩, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট, ঈশ্বরদী,পাবনার আয়োজনে ১৩ মার্চ বুধবার সকাল ১০টায় এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ২য় অর্ধবার্ষিকীতে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । অত্র প্রতিষ্ঠানের মহা পরিচালক ড.মোঃ ওমর আলীর সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক (গবেষনা) ড.কুয়াশা মাহমুদ,পরিচালক (টিওটি) ড.ইসমত আরা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সায়িদা খাতুন ।
অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার প্রতিযোগি বাছাইয়ে বাগাতি পাড়ার কৃষি কর্মকর্তা ভবচন্দ্র রায়,বড়াইগ্রাম উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেহেদী হাসান ও ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা রানী সরকারসহ বিভিন্ন চিনি মিলের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ,কৃষি বিজ্ঞানীবৃন্দ,আখচাষি,মৌচাষি,সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন ।
অনুষ্ঠান পরিচালনা করেন উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা নূর আলম জিম।