ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

আব্দুল মান্নান টিপুর জন্মদিন পালন

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । বিশিষ্ঠ ব্যবসায়ী ড্যাফোডিলস এর স্বত্তাধিকারী এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান টিপুর ৬৩তম জন্মদিন পালন উপলক্ষে ঈশ্বরদী বিমান বন্দর রোডে ড্যাফোডিলস কার্য়ালয়ের ৩য় তলার আধুনিক কনভেনশন রুমে অত্যন্ত অনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি সমকাল ও এনটিভির পাবনা জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,আব্দুল মান্নান টিপুর একমাত্র নাতি মুগ্ধ,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএম রাজা,সহ-সভাপতি কেএম আবুল বাসার,মাহবুবুল হক দুদু,শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার,মহিদুল ইসলাম,জাহাঙ্গির হোসেন,মেহেদি হাসান ও ড্যাফোডিলস কর্মকর্তা,কর্চারী ও বিভিন্ন ডিলার টিপুর জন্মদিনের উৎসবে অংশ নেন।
অনুষ্ঠান সঞ্জালনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন।