নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদ বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ ।
১৬ ফেব্রুয়ারি,শনিবার নিকেতনের মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর ও অনুপম সুন্দর যে ডিসপ্লে প্রদর্শন করা হয় তাতে মহান ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর কীর্তিময় জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে । যা প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথি,অভিভাবক ও দর্শককে দারুনভাবে আবেগাপ্লুত করে এবং প্রত্যেকের শিরা-উপশিরায় শিহরন জাগ্রত করে ।নান্দনিক ও দৃষ্টিনন্দন এ আয়োজন বিদ্যালয়কে অনুপম উচ্চতায় তুলে ধরে।
ঈশ্বরদীর কিংবদন্তী নেতা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান ও পাবনা জেলা আওয়ামীলীগের তরুন সাংগঠনিক সম্পাদক এবং নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ পুরা অনুষ্ঠানকে নিবিড়ভাবে উপভোগ করেন।
এর পূর্বে প্রধান অতিথি বিদ্যালয় মাঠে অবতরন করার সাথে সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন ও ক্রীড়া কমিটি প্রধান অতিথীকে পূষ্পমুঞ্জুরীতে বরণ করেন । এর পর প্রধান অতিথি নিজে আলতো পায়ে ফুলের পাপড়ী ছিটিয়ে সমবেত শিক্ষার্থী ও দর্শকদের মুগ্ধতা ছড়ানো ভালবাসার জবাব দেন ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী শহিদ হাসান লিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান,সলিপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাধারন সম্পাদক আব্দুল বাতেন,ঈশ্বরদী মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
