ঢাকাSunday , 18 February 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রেল মন্ত্রী জিল্লুল হাকিম ঈশ্বরদী লোকোশেড পরিদর্শন করলেন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি । বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি,আজ ১৮ ফেব্রয়ারি রবিবার ঈশ্বরদী লোকোশেড পরিদর্শন করেন।এর আগে রেলরমন্ত্রী গতকাল সন্ধায় পাকশী রেলওয়ে রেষ্ট হাউজে রাত্রী যাপন করেন এবং সকালে সড়কপথে ঈশ্বরদীতে আসেন। এসময় রেলমন্ত্রী শ্রমিক লীগ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ।
বাংলাদেশ রেলওয়ের উত্তরাঞ্চল মহা ব্যবস্থাপক অসীম কুমার সরকার এর সভাপতিত্বে এসময় স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুন নেতা মোঃ গালিবুর রহমান শরীফ এমপি রেলমন্ত্রীর সাথে ছিলেন ।পরে তিনি আবার পাকশীতে ফিরে গিয়ে রেলশ্রমিকদের সাথে সাথে মত বিনিময় করেন এবং বিকালে সড়ক পথে পাকশী থেকে ঢাকার পথে যাত্রা করেন।