ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি,রবিবার সকালে অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমায়ের আবদুল্লাহ। এর পর পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,প্রধান অতিথিকে কলেজ স্কাউটসদের গার্ড অব অনার প্রদান,শামসুর রহমান শরীফ অডিটোরিয়াম এবং শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন শেষে মঞ্চে অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গালিবুর রহমান শরীফ বলেন, ঈশ্বরদীর মধ্যে যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে বলতে হয়, আমাদের গর্বের জায়গা হলো ঈশ্বরদী সরকারি কলেজ । স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে চারটি স্তর রয়েছে তার মধ্যে অন্যতম স্তম্ভ হল স্মার্ট নাগরিক এবং সেই স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করবার জন্য আমি আশা করি ঈশ্বরদী সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি,শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন তার সকল কিছুর সাথে আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নিজেকে জড়িত রাখবো । আমার দ্বার সবসময় ঈশ্বরদীর সরকারি কলেজের জন্য উন্মুক্ত । আমি প্রত্যাশা করি ঈশ্বরদী সরকারি কলেজে অত্যন্ত সুন্দর একটি শিক্ষার পরিবেশ বিরাজ করবে। ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান,ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,ঈশ্বরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোছাঃ হাফিজা খাতুন,গণিত বিভাগের বিভাগীয় প্রধান মুরালী মোহন দাস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম,পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তোফাজ্জল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তহমিনা শারমিন,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আজমল হোসেন,ইংরেজী বিভবাগের অধ্যাপক বিশ্বজিত,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রনি, পৌর ছাত্রলীগ সভাপতি আবির হোসেন শৈশব প্রমুখ।
অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও মো: শরীফ হোসেন ।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে ঈশ্বরদীতে প্রথমবারের মতো অধ্যক্ষ ক্যাটাগরিতে তিনজন শিক্ষককে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশের জনপ্রিয় শিল্পিদের সম্বন্বয়ে পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সূরের মূর্ছনা সমবেত দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানটির সফল আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ ।