নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনদূষ্টি পত্রিকার প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পাবনা -৪ আসনের সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পত্রিকাটির সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথিকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই উপহার দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড.মো.ওমর আলী,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও পত্রিকার উপদেষ্টা শ্রী উদয় নাথ লাহিড়ী।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার,দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার,জেলা পরিষদ সদস্য তফিকুজ্জামান রতন মহলদার,সাবেক সদস্য মোঃ শফিউল আলম বিশ্বাস,প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সুধীজনেরা।
