ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দাশুড়িয়ার মাড়মীতে পুকুরে বিষ ঢেলে ৬০ মন মাছ মেরে ফেলেছে দূর্বত্তরা

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মাড়মী গ্রামে মোঃ আনিসুর রহমানের চামগড়া বিলের পুকুরে ৭ ফেব্রুয়ারি গভীর রাতে বিষ ঢেলে দিয়ে প্রায় ৬০ মন মাছ মেরে ফেলেছে দূর্বত্তরা। যার আনুমানিক মুল্য ২ থেকে আড়াই লাখ টাকা ।মরে যাওয়া মাছের মধ্যে ছিল রুই,কাতল,সিলভার ও গ্রাস কার্প । প্রতিদিনের মতো সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ চাষী আনিস পুকুরে মাছ মরে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে ।পূর্ব শত্রতার জের ধরে কোন লোক তার এ ধরনের ক্ষতি করতে পারে বলে এলাকাবাসী মনে করেন। দাশুড়িয়া ইউনিয়নের চেয়ার বকুল সরদার,ইউপি সদস্য সাহাবুল ও মৎস কর্মকর্তা ক্ষতিগ্রস্থ মৎস চাষী আনিসের পুকুর পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আনিসের প্রতিবেশী ও ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যাপক মোঃ আমজাদ হোসেন পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার মতো ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,দূর্বত্তরা শুধু মাছ চাষি আনিসের ক্ষতি করে নাই,গোটা ঈশ্বরদীর মানুষের আমিষের ঘাটতি পুরনে নিষ্ঠুর কষাঘাত করেছে। প্রশাসনের উচিত এ জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।
এ ব্যাপারে কথা হয় বিমর্ষ মৎস চাষী আনিসুরের সাথে,তিনি জানান,বিষয়টি নিয়ে সাধারন ডাইরী করার জন্য থানায় যোগাযোগ করা হচ্ছে।

Uncategorized সর্বশেষ