ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
  • অন্যান্য

শনিবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
মে ৬, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের সঙ্গে আগামী শনিবার (৭ মে) বিকেলে গণভবনে বৈঠক করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আ. লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার বিকেল সাড়ে ৫টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায়  উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।