ঢাকামঙ্গলবার , ৩ মে ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৩ মে) ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ভোর থেকেই ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে এবারে বেশীরভাগ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কোথায়ও কোথায়ও ঈদাগাহেও জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

ঈদগাহ ও মসজিদগুলোতে পেশ ইমাম ও খতিবরা ঈদ জামাত পূর্ব বয়ানে মাহে রমজান এবং পরবর্তী ১১ মাসের আমল সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। প্রতিটি জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির জন্য গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব থেকে মুক্তির দোয়া করা হয়েছে। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সর্বস্তরের মানুষকে দোয়া কামনার আহব্বান জানানো হয়। নামাজ শেষে দীর্ঘ দুই বছর পর সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। করোনার পর এবার কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা জানান, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার তারা সবার সঙ্গে সুন্দর মতো ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত।