ঈশ্বরদীর অসহায় ও ছিন্নমূল শিশুদের সাথে ইফতার করলেন ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। রবিবার (১লা মে) ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে প্রতিশ্রুতি পথের পাঠশালার শিশুদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়। প্রায় ৫০ জন শিশু এই ইফতারে যোগ দেয়।
ইফতার পরিচালনা করেন প্রতিশ্রুতির উদ্যোক্তা আসাদুজ্জামান রকিব। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সিনিয়র সাংবাদিক এম এ কাদের, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিশুক প্রধান, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, শিশির মাহমুদ, প্রকৌশলী ইফতেখাইরুল ইমনসহ প্রতিশ্রুতি পাঠশালার সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন
