ঈশ্বরদীতে এস এস সি ৯৪ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল শনিবার ( ৩০ এপ্রিল) ঈশ্বরদী ফুড গার্ডেন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে ডাঃ শফিকুল ইসলাম, লিটন, হাবিব, মহরম, আশরাফুল ইসলাম সবুজ. মইনুল, এস আই নুরুজ্জামান, নাসিম, মিশুক প্রধানসহ দেড় শতাধিক ৯৪ ব্যাচের বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা জানায়, সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
