ঈশ্বরদীর প্রতিশ্রতি পথের পাঠশালার ছিন্নমূল ও অসহায় শিশুদের ঈদের পোষাক ও খাদ্যসামগ্রী দিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। শনিবার (৩০) এপ্রিল) রাতে ঈশ্বরদী প্রেসকাবের হলরুমে শিশুদের হাতে ঈদের পোষাক এবং অভিভাবকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিশ্রুতি পথের পাঠশালার উদ্যোক্তা আসাদুজ্জামান রকিব। এসময় প্রেসকাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সিনিয়র সাংবাদিক এম এ কাদের, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহসীন, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুব্রত বিশ্বাস, প্রকৌশলী ইফতে খাইরুল ইমনসহ প্রতিশ্রুতি পথের পাঠশালার সংগঠক ও অন্যান্য সমাজকর্মী উপস্থিত ছিলেন।
