পাবনা জেলা আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ব্যরিষ্টার সৈয়দ আলী জিরুর আয়োজনে ঈশ্বরদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শহরের আমিন পাড়ায় নিজস্ব বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার এ্যাডভোকেট সদরুল হক সুধা, উপজেলা নির্বাহী প্রকৌশলী এনামুল কবীর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান বাবু ফকির , পাবনা জেলা আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, অধ্যক্ষ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কবীর আলী হিরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসসহ শতাধিক বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
