ঢাকাMonday , 25 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, কৃষি অফিসার মিতা সরকার, রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসকাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, এমদাদুল হক রানা সরদার, বকুল সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মশিউর রহমান প্রমূখ।