ঈশ্বরদীতে বিএনপির ৩১ পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন। শেখ হাসিনার ট্রেন বহরে মামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৪৭ নেতাকর্মীর মধ্যে৩১ জনকে এ উপহার সামগ্রী ও সহযোগিতা প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় গিয়ে এ উপহার পৌঁছে দেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, পাবনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর সামাদ মন্টু খা, আনিসুল হক বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বিগত ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
