ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৯, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

দাশুড়িয়া প্রতিনিধি ।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। Khaleda Zia-এর আত্মার মাগফিরাত কামনায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১৬ মার্চ সোমবার দাশুড়িয়া হাইস্কুল মাঠে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, খালেদা জিয়ার অবদান দেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রুহের মাগফিরাত কামনা করে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মজলুম জননেতা,জনাব,মোঃ শরিফুল ইসলাম তুহিন।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান মুকুল এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে ঈশ্বরদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।