নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুরসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এই সংঘর্ষ ঘটে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং দল থেকে বহিষ্কৃত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ায়। জানা যায়, হাবিবুর রহমানের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। পরে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় জাকারিয়া পিন্টুর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঈশ্বরদী থানার সামনে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে হাবিবের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিপক্ষরা। একইসঙ্গে কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীদের ৫-৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এরমধ্যে দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুর মোটরসাইকেলও ব্যাপক ভাঙচুর করা হয়। এছাড়া আরও ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে।
বিএনপির কার্যালয় ভাঙচুর, পুলিশ কর্মকর্তাসহ আহত অর্ধশত ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গুলিবিদ্ধ সহ আড়ত ১৭ নিজস্ব প্রতিনিধি ঈ।। ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুরসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এই সংঘর্ষ ঘটে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং দল থেকে বহিষ্কৃত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ায়। জানা যায়, হাবিবুর রহমানের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। পরে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় জাকারিয়া পিন্টুর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঈশ্বরদী থানার সামনে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে হাবিবের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিপক্ষরা। একইসঙ্গে কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীদের ৫-৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এরমধ্যে দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুর মোটরসাইকেলও ব্যাপক ভাঙচুর করা হয়। এছাড়া আরও ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা না হলেও যৌথবাহিনীর অভিযানে বেশ কয়েকজন কে আটকের খবর পাওয়া গেছে।
