পাবনার ঈশ্বরদী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসান মোহাম্মদ শোয়াইব। মঙ্গলবার (২৪ মার্চ) তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বদলি হয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নবনিযুক্ত ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইবের বাড়ি চট্টগ্রামে। তিনি এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তিনি ঈশ্বরদী উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নতুন ইউএনও’র নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে এবং জনসেবার মান উন্নত হবে।
দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
