ঢাকাMonday , 27 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত

Link Copied!

ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগের উপজেলা ও পৌর কমিটি যৌথভাবে এই ম্যুরাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছে। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এখন থেকে আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালেই দলীয় ও অংগ সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

আওয়ামী লীগের যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। এসময়  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ দলীয় ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিষ্ঠার খবর নিশ্চিত করে আবুল কালাম আজাদ মিন্টু জানান, ব্যক্তি উদ্যোগে নয়, সাংগঠনিকভাবে উপজেলা ও পৌর কমিটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিষ্ঠা করবে। ম্যুরাল নির্মাণের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে অর্থ যোগান দেবে। এজন্য কেউ কোন চাঁদাবাজী করতে পারবে না।