ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল খালেক মালিথার ইন্তেকাল

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১০, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা ৯ মার্চ সোমবার রাত ১২:১৫ মিনিটে ঈশ্বরদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ) অত্যন্ত শোকাহত অবস্থায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডলসহ উপজেলা,পৌর,ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমকিলীগসহ বিভ্ন্নি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
মরহুম আব্দুল খালেক মালিথার পতিরাজপুর নিজ বাড়ির আঙ্গিনায় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ তার জানাজা নামাজে শরীক হন। ওই দিনই দুপুর ২টায় জানাজা নামাজ শেষে তাকে পতিরাজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।