ঈশ্বরদীর পাকশীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ২টায় পাকশী পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল পূর্বপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় জনৈক মো. রিপন ওরফে জনি (৩৮), পিতা- মো. হামিদুল ইসলাম হামদু, এর বসতবাড়ির সামনে পৌঁছালে তিনি দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করেন।
পরে পুলিশ তাকে সন্দেহজনকভাবে তল্লাশি করে এবং পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তার পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে নিজ হাতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এ সময় তার কাছ থেকে দুইটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল এবং একটি ডেগার উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
