শনিবার (৭ মার্চ) ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঈশ্বরদীর বিশিষ্ঠ ব্যবসায়ী ও সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন-(০২) মোস্তাক আহমেদ কিরণ (দৈনিক ভোরের কাগজ),(০৩)এস এম রাজা (সাপ্তাহিক জংশন সম্পাদক) , (০৪)এস এম ফজলুর রহমান (দৈনিক করতোয়া), ০৫)আলহাজ্ব সুমার খান (সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী সম্পাদক) , (৬) খোন্দকার মাহাবুবুল হক দুদু (দৈনিক আজকের পত্রিকা), (৭) সেলিম সরদার (দৈনিক সমকাল) , (৮) মো.মহিদুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর),(৯)ওহেদুজ্জামান টিপু (দৈনিক বীর বাংলা সম্পাদক), (১০) জাহাঙ্গীর হোসেন (দৈনিক খবরের কাগজ) , (১১)ওয়াহেদ আলী সিটু (দৈনিক আমাদের সময়), (১২) শহিদুল্লাহ খান (দৈনিক নয়াদিগন্ত) ও (১৩)শেখ মেহেদী হাসান (দৈনিক কালের কণ্ঠ)।
প্রেসক্লাবের কার্যক্রম সচল রাখা এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
