ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  • অন্যান্য

দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ৬, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি ।। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা পরহেজগারি অর্জন করা, যা মানুষের অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করে। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং মিথ্যা, গিবত, অশ্লীলতা ও অপরাধ থেকে বিরত থেকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যম।” এভাবেই রমজানের তাৎপর্য তুলে ধরেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইসলামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির ও দাশুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবিব পিপটন, ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আল আমিন, দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ইউনিয়ন প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান জনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের অফিস সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।